আমারচ্যাট ব্যবহার নির্দেশিকা (Documentation)

আমারচ্যাটের প্রতিটি ফিচার খুব সহজে ব্যবহার করার জন্য ধাপে ধাপে গাইডলাইন।

টপিকসমূহ

টপিক: ১. শুরু করার গাইড

আমারচ্যাট (amarchat) এ আপনাকে স্বাগতম

আমারচ্যাট হলো বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য তৈরি একটি অফিশিয়াল হোয়াটসঅ্যাপ সিআরএম এবং চ্যাটবট অটোমেশন সফটওয়্যার। এর সাহায্যে আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা ই-কমার্স বিজনেসের সমস্ত কাস্টমারদের হোয়াটসঅ্যাপ মেসেজ একই সেন্ট্রাল ইনবক্সে বসে নিয়ন্ত্রণ করতে পারবেন।

অ্যাকাউন্ট তৈরির পরবর্তী পদক্ষেপসমূহ:

  • প্রথমে আমদের প্যানেলে একটি অ্যাকাউন্ট তৈরি (Sign Up) করুন।
  • আপনার অ্যাকাউন্টটি সচল করতে এডমিনের সাথে যোগাযোগ করে ট্রায়াল বা পেইড প্ল্যানটি চালু করিয়ে নিন।
  • এরপর আপনার "Settings > Workspace" ট্যাবে গিয়ে আপনার ব্র্যান্ডের নাম সেট করে নিন।